টাঙ্গাইলে ট্রাক চাপায় বাবা ও ছেলে নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আহত হয় আরেক ছেলে রাসেল খন্দকার ।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব অটোরিকশাযোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে এ সময় দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার নিহত হন। আহত হয় বড় ছেলে রাসেল খন্দকার।

স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানার নিয়ে আসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More