দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল‘কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুর ২টায় রাজধানী মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

 

এসএ