মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় শরীয়তপুর জেলা প্রশাসক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হঠাৎ করে আলোচনায় শরীয়তপুর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। সামাজিকমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনাসমালোচনা।

শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন।

ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, “শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে ‍হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।”

টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের শার্টের বোতাম খোলা। খোলা বুকে লালহলুদ রঙের পোশাক পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আশরাফ উদ্দিন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More