শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী জুলাই মাসের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে। কারণ, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

বুধবার (১১ জুন) এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সংবাদমাধ্যমকে বলেন, “সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ মে। সেই হিসেবে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সময়সীমা রয়েছে।

জানা গেছে, এরইমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। মূল্যায়ন শেষে সেসব খাতা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে। এরপর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ফল প্রকাশের প্রস্তাব পাঠাবে।

এ বিষয়ে অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির আরও বলেন, “পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছেন। আমরা আশা করছি ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।”

এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং অংশ নিয়েছে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে রয়েছে ৭২৫টি পরীক্ষা কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।