মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (৪ জুন এক নির্বাহী আদেশে ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।।

নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এ ছাড়া ট্রাম্প আরও ৭টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলোবুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

ঘোষণায় বলা হয়েছে, এই ১৯টি দেশের যে নাগরিকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা বৈধ ভিসাধারী, কিংবা যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ‘জাতীয় স্বার্থে’ প্রয়োজন—তাদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আগামী সোমবার (৯ জুন) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক্স(সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ‘আমেরিকানদের সুরক্ষিত রাখতে যে বিপজ্জনক বিদেশি সত্তাগুলো আমাদের দেশে আসতে চায়, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ করছেন।

নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স(সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদিদের একটি র‍্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More