দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা–টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হয় আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় জানা যায়নি।