দীপ্ত নিউজ
জাতীয়

ঈদযাত্রা: ৩ জুনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদযাত্রা: ৩ জুনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে বুধবার (২১ মে) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঘরমুখো মানুষের এই যাত্রা সহজ করতে আজ শনিবার বিক্রি করা হচ্ছে ৩ জুনের ট্রেন টিকিট।

শনিবার (২৪ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বচ্চো ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। ত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

 

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে‘র আসন বিক্রি হবে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হবে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

উল্লেখ্য, ঈদ–পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সেদিন ৯ জুনের টিকিট পাওয়া যাবে। এরপর ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি হবে।

 

এসএ