
জরুরি বৈঠক ডেকেছেন শাহবাজ শরিফ

ভারত–পাকিস্তান দুই দেশের মধ্যে বইছে যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন।
শনিবার (১০ মে) পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বরাত দিয়ে বিবিসি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।
এই কমিটিতে জয়েন্ট চীফ অব স্টাফ, তিন বাহিনী প্রধান, স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের (এসপিডি) ডিরেক্টর সদস্য হিসাবে রয়েছেন।
এনসিএ পাকিস্তানের স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দেশটির পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিন্দুর‘ এর বদলা হিসেবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস‘ শুরু করেছে।
এসএ








