শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী অভিযানে ১৬ দিনে গ্রেপ্তার ২১,৭৭৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৫৩৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকদের পূর্ববর্তী মামলা ও পরোয়ানা জারির সঙ্গে জড়িত থাকার কারণে ১০৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৯০ জনকে বিভিন্ন অপরাধমূলক অভিযোগে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি শাটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও তিনটি কার্তুজ জব্দ করা হয়।

দেশব্যাপী অভিযান শুরু হওয়ার পর থেকে ১৬ দিনে মোট ২১ হাজার ৭৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More