শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
খেলা

ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা অনুযায়ী, রবিবার (১ জুন) থেকে নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের খেলায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে না। এই সিদ্ধান্ত যুক্তরাজ্য সুপ্রিম কোর্টের মঙ্গলবার (১৫ এপ্রিল) রায়ের ভিত্তিতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।

এফএ জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র নারী হিসেবে জন্মগ্রহণকারী খেলোয়াড়রাই নারী ফুটবল খেলতে পারবেন। ১১ এপ্রিল এফএ তাদের ট্রান্সজেন্ডার নীতিমালা সংশোধন করেছিল, কিন্তু আদালত রায়ের পর তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘এটি একটি জটিল বিষয়। আমাদের অবস্থান সর্বদাই ছিল যে আইন, বিজ্ঞান বা স্থানীয় ফুটবলে এই নীতির প্রয়োগে উল্লেখযোগ্য পরিবর্তন হলে আমরা এটি পর্যালোচনা করব এবং প্রয়োজন হলে পরিবর্তন আনব। আমরা বর্তমানে নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড়দের সাথে যোগাযোগ করছি এই পরিবর্তনগুলি ব্যাখ্যা করতে।’

বিশ্লেষকদের মত, এই সিদ্ধান্ত লিঙ্গ সমতা, ট্রান্সজেন্ডার অধিকার এবং ক্রীড়ার ন্যায্যতার বিষয়ে চলমান বিতর্ককে আরো তীব্র করতে পারে।

ইংল্যান্ডে নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড়ের সংখ্যা ৩০–এরও কম (অ্যামেচার স্তরে)। অন্যদিকে, হোম নেশন্স (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড)-এর পেশাদার ফুটবলে কোনো নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড় নেই।

 

ইএ/এসএ