শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিপাইনে তেল ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিলিপাইনে তেল ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসী
ফিলিপাইনের উপকূলীয় গ্রামে তেলবাহী জাহাজ ডুবে তেল ছড়িয়ে পড়েছে

ফিলিপাইনের উপকূলীয় গ্রামে তেলবাহী জাহাজ ডুবে তেল ছড়িয়ে পড়ায় কয়েক ডজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ওই এলাকাকে বিপর্যস্ত ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। খবর বিবিসি।

১ মার্চ এমটি প্রিন্সেস ইম্প্রেস নামে একটি জাহাজ ৮ লাখ লিটার শিল্প জ্বালানি তেল নিয়ে ওরিয়েন্টাল মিন্ডোরো প্রদেশের উপকূলে ডুবে যায়। সেই জ্বালানি তেল আশেপাশের জেলেপাড়ার তীরে পৌঁছায়। এতে সৈকতে কালো লেপের আস্তরণ পড়ে।

এরইমধ্যে সমুদ্র উপকূলের জেলে অধ্যুষিত এলাকাগুলোতে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন। দেখা দিয়েছে খিঁচুনি, বমি ও মাথা ঘোরার মত সমস্যা। তেলমিশ্রিত পানি ত্বকে লেগে চুলকানি ও ফোসকা পড়ছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন তেল পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মীরাও।

ওই এলাকাকে বিপর্যস্ত ঘোষণা করা হয়েছে। এলাকাটি পুরোপুরি পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত সেখানে মাছ ধরার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন স্থানীয় মৎসজীবীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০টি গ্রামের প্রায় ১৮ হাজার জেলেকে মাছ ধরা থেকে বিরত রাখা হয়েছে।

স্থানীয় এক মৎসজীবী বলেন, ৫ দিন হল মাছ ধরতে দেয়া হচ্ছে না। এটিই আমাদের একমাত্র আয়ের উৎস। আমরা এখন কীভাবে চলবো?

ছড়িয়ে পড়া তেল প্রভাবিত করছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশকেও। বিশ্লেষকরা বলছেন, ভয়াবহ এ সমুদ্র দূষণে ২০ হাজার হেক্টর প্রবাল প্রাচীর, ৯ হাজার ৯ শ হেক্টর ম্যানগ্রোভ এবং ৬ হাজার সামুদ্রিক ঘাস ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

আফ/দীপ্ত সংবাদ