শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

সিঙ্গাপুর থেকে ফিরেই শেরে বাংলায় তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিঙ্গাপুর থেকে ফিরেই শেরে বাংলায় তামিম

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে চলছে আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ।

শনিবার (১২ এপ্রিল) হুট করেই মিরপুরে হাজির হন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। হৃদরোগের উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে আজ সকালে দেশে ফিরে আবার মাঠেও হাজির হন সাবেক অধিনায়ক।

আগের চেয়ে অনেক সুস্থ মোহামেডান ক্যাপ্টেন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আর ঘরে থাকেননি। ২৪ ঘণ্টা না যেতেই আজ দুপুর গড়িয়ে বিকেল নামার আগে বিকেল পৌনে ৩টায় শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির তামিম।

হোম অব ক্রিকেটের মূল গেটে গাড়ি থেকে নেমে তামিম ইকবাল সোজা চলে গেলেন মোহামেডান ড্রেসিংরুমে। তার দল তখন ফিল্ডিংয়ে। ড্রেসিংরুমে মোহামেডান কোচিং, সাপোটিং স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডে মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করে এলেন তামিম।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন তামিম। তাৎক্ষণিক তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে তাকে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা।

অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তামিমকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে ৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েকদিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন বাঁহাতি ওপেনার।

আল