দীপ্ত নিউজ
লাইফস্টাইল

কি আছে ভাগ্যে জেনে নিন রাশিফলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কি আছে ভাগ্যে জেনে নিন রাশিফলে

আজকের দিন কেমন যাবে?রাশিফলে, কর্ম, স্বাস্থ্য, অর্থ—সবদিক থেকেই কি দিনটি শুভ? নাকি কিছু সতর্কতা অবলম্বন করা দরকার? দেখে নিন আজকের রাশিফল—

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল): খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে। বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে):  ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বাড়বে। চাকরির স্থানে জটিলতা তৈরি হতে পারে। কারও সঙ্গে তর্ক হতে পারে। নতুন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে।    

মিথুন (২১ মে – ২০ জুন):  ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। বিপদ থেকে উদ্ধার হবেন। প্রেমের কারণে আনন্দ লাভ হবে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই): প্রেমে আনন্দ লাভ করবেন। ব্যবসায় চাপ বাড়বে। জমি ক্রয়–বিক্রয়ে লাভ হতে পারে। সব চেয়ে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে। দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। অধিক ব্যয় হতে পারে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর): ব্যয় বৃদ্ধি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ করবেন। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বাড়িতে সুসংবাদ আসতে পারে। স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর): কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বাড়বে।বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):  প্রচুর খরচ হতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):  আর্থিক সুবিধা পেতে পারেন। প্রতিবেশীদের জন্য সম্মানহানি হতে পারে। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন।শত্রুপক্ষের সঙ্গে আপোস করে কাজ উদ্ধার করতে হবে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):  কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে। অকারণে ব্যয় বাড়তে পারে। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): খরচ বাড়তে পারে।বিয়ের বিষয়ে যোগাযোগ আসতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে যাচ্ছে।

ইএ