দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে শ্রমিক আত্মহত্যায় সড়ক অব‌রোধ যানবাহ‌নে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপু‌রে শ্রমিক আত্মহত্যায় সড়ক অব‌রোধ যানবাহ‌নে আগুন

গাজীপু‌রে এক‌টি পোশাক কারখানার ছাদ থে‌কে লাফ দি‌য়ে একজন শ্রমিকের আত্নহত‌্যার জে‌রে শ্রমিকরা প্রায় দেড় ঘন্টা ঢাকা–ময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রে রা‌খে এবং বেশ ক‌য়েক‌টি যানবাহ‌নে আগুন ধ‌রি‌য়ে দেয়। 

রবিবার (২মার্চ) গাজীপুরের ভোগড়া এলাকার প্যানারোমা অ্যাপারেল লি‌মি‌টেড পোষাক কারখানায় আত্নহত্যর ঘটনা ঘটে। 

এরই জের ধরে সোমবার (৩মার্চ) বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে আটটা থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের জেরে আশেপাশের কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইএ‌/দীপ্ত সংবাদ