শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা

সুরঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ–শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় তারা।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন নাইট গার্ড বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

এসএ