দীপ্ত নিউজ
ক্রিকেট

আইপিএল কবে মাঠে গড়াবে, জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইপিএল কবে মাঠে গড়াবে, জানা গেল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আগামী ২১ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মেগা নিলাম।

দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার (১২ জানুয়ারি) বিসিসিআইয়ের বিশেষ মিটিং শেষে এমনটাই জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

এর আগে অবশ্য জানা গিয়েছিল, ২০২৫ আইপিএলের পর্দা উঠবে ১৪ মার্চ। ফাইনাল হবে ২৫ মে। এবার সেই সূচিতে কিছুটা বদল আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই টুর্নামেন্টটি শুরু হয়ে যেত। এবার সপ্তাহখানেক পিছিয়ে যাওয়ায় কিছুটা বিরতি থাকছে।

সর্বশেষ আসরের শিরোপাজয়ীদের মাঠেই উদ্বোধনী ম্যাচ হওয়ার রীতি আছে আইপিএলে। এবার যে কারণে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেনে। গত আসরের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।

এবারের আসরেও সর্বমোট ৭৪টি ম্যাচ হবে বলা জানা যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে গত নভেম্বরের মেগা নিলামে সৌদির জেদ্দায় ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচ করেছেন। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন।