শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

ফিফার পর এবার অস্কার মঞ্চে ডাক পেলেন দীপিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিফার পর এবার অস্কার মঞ্চে ডাক পেলেন দীপিকা

সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে ব্যাপক ব্যবসা সফল হওয়ার পর সেসব বিতর্কএখন অতীত।

ক্যারিয়ারের এই উজ্জ্বলতম সময়ে আবারও দেশের মুখ উজ্জ্বল করলেন দীপিকা। তার ‘পাঠান’-এর বিপুল সাফল্যের উদযাপন শেষ হতে না হতেই অস্কার মঞ্চ থেকে ডাক এলো। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় এবার একমাত্র ভারতীয় হিসেবে থাকছেন দীপিকা।

হলিউড ছবিতে তাকে একবারই দেখা গেছে। তবে বিশ্বজুড়ে দীপিকার উপস্থিতি বরাবরই উজ্জ্বল। প্রথম ভারতীয় হিসেবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি। এবার উড়ে যাবেন অস্কারের গৌরব আনতে।

৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। বাংলাদেশ সময় ১৩ মার্চ, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। মনোনীত সিনেমা এবং সেগুলোর কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে সেখানেই ঝলমল করছে বলিউড তারকা দীপিকার নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে সে তালিকা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার পরই শুভেচ্ছাবার্তার বন্যা। করতালির ইমোজিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন দীপিকার স্বামী রণবীর সিং। প্রশংসায় ভরিয়ে দিলেন সতীর্থরাও।

ভারতীয় হিসেবে দীপিকাই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াংকা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে। অস্কার দৌড়ে এগিয়ে আছে দেশটির তিন ছবি। এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়।

 

এমি/দীপ্ত