খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসায় যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান গুলশানে বাসায় আসেন। এ সময় তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। তারা খালেদা জিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More