শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৯ ঘণ্টা বন্ধ থাকার পর সচল দুই নৌরুটে ফেরি চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৯ ঘণ্টা বন্ধ থাকার পর সচল দুই নৌরুটে ফেরি চলাচল

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে ৯ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এডিজিএম (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ৯ ঘন্টা বন্ধ থাকার পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ছোট–বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে পাটুরিয়া–দৌলতদিয়া এবং মধ্যরাত পৌনে ২টার দিকে আরিচা–কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 

এসএ