শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

ট্রাকে ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা নিয়ে ঢাকা যাবার পথে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয় ।

আটকরা হলেন, শামীম মিয়া (৩৫) ও মোজাম্মেল (১৮)।

র‌্যাব ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের তথ্য মতে ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে রক্ষিত ৪৪টি নীল রংয়ের বায়ুরোধক পলি প্যাকেটের ভেতর ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।

ফেনী র‍্যাব কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এসএ/দীপ্ত নিউজ