৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকায় ঢাকাগামী 'জামালপুর কমিউটার' ট্রেনের লাইনচ্যুত হওয়া ৫টি বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটারট্রেনের লাইনচ্যুত হওয়া ৫টি বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকাময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।

এর আগে, আজ সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে ইঞ্জিনের পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More