শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।

তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে পাঁচটা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে আবার চালু হয়েছে ফেরি চলাচল। ঘাটে আটকে থাকা যানবাহনগুলোতে ছোট বড় ১২টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

এর আগে, নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় আজ ভোর সাড়ে পাঁচটা থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সে সময় কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকে যায় ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী ও বনলতা নামে চারটি ফেরি।

 

এসএ