শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

৪ আবাসিক হলের নাম পরিবর্তন করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আল আমিন
আল আমিন
প্রকাশ:
৪ আবাসিক হলের নাম পরিবর্তন করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শেখ পরিবারের নামে থাকা ৪টি আবাসিক হলের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৪টি হলের নতুন নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে– শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম রাখা হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের নতুন নাম জুলাই চব্বিশ জাগরণী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম দেয়া হয়েছে শহীদ ফেলানি খাতুন হল।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।