শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

৩২ বছর পর এক ছবিতে অমিতাভ-রজনীকান্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩২ বছর পর এক ছবিতে অমিতাভ-রজনীকান্ত!
প্রায় তিন দশক পর একই স্ক্রীনে দেখা যাবে  তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৩২ বছর পর এক সিনেমায় হাজির হচ্ছেন ভারতীয় সিনেমার দুই মহাতারকা ও। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি নির্মাণ করছেন জয় বিখ্যাত টি জে গনভেল।

এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা।  তাই আপতত এটিকেও  থালাইভার ১৭০ নামে অভিহিত করা হচ্ছে।  
মঙ্গলবার (৩ অক্টোবর) জানানো হয়, ছবিতে অমিতাভ বচ্চন থাকছেন। এই খবরে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভারতীয় দর্শকের মনে। কারণ দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পারা তাদের জন্য বড় প্রাপ্তি।

বচ্চনের একটি ছবি পোস্ট করে প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশনের সোশ্যাল হ্যান্ডেলে বলা হয়েছে, “বলিউড সিনেমার শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছে গেলো।

ছবিটিতে চমক হিসেবে আরও একজন অভিনেতা থাকছেন। যাকে মঙ্গলবার (৩ অক্টোবর) পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি ফাহাদ ফাসিল; মালায়লাম সিনেমার তুখোড় অভিনেতা। এছাড়া ‘বাহুবলী’খ্যাত রানা ডাজ্ঞুবতীও যোগ দিয়েছেন এই ছবিতে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘থালাইভার ১৭০’র সংগীতে থাকছেন হালের সেনসেশন অনিরুদ্ধ রবিচন্দর। যিনি সাম্প্রতিক সময়ের তুমুল আলোচিত ‘জাওয়ান’ ও ‘জেলার’র সংগীতায়োজন করেছেন। তাকেও একই কায়দয়ায় পরিচয় করিয়ে দেয়া হয়েছে। ছবিটিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও ঋতিকা সিং। সবমিলিয়ে বেশ বড় পরিসরেই ছবিটি নির্মিত হচ্ছে।

উল্লেখ্য, রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ১৯৯১ সালে তাদেরকে ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল।

শায়লা/দীপ্ত নিউজ