৩১ জুলাই দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বর্তমান সময়ের বিনোদন মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম এবং শর্ট বা মাইক্রোড্রামা তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকতায় আগামী আগামী শুক্রবার (৩১ জুলাই) থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা নতুন মাইক্রোড্রামা ‘Cutie Kid’s Arrival: Gear Up, Daddy!’, যার বাংলা নাম ‘অচেনা অতিথি’। এটি দীপ্ত প্লেতে প্রচারিত পঞ্চম মাইক্রোড্রামা।

গল্পের শুরু জিন হাওইয়ান ও জিয়ান শির বিয়ে ভেঙে যাওয়ার মধ্য দিয়ে। অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে জিয়ান শিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন জিন হাওইয়ান। এরপর দুর্ঘটনার শিকার হন জিয়ান শি।

পাঁচ বছর পর ছেলে জিয়ান শিংচেনকে নিয়ে শহরে ফিরে আসেন তিনি। বিমানবন্দরে তাদের পরিচয় হয় ঝং শেং গ্রুপের প্রেসিডেন্ট জিন সিচেনের সঙ্গে। শুরুতে সম্পর্ক ভালো না থাকলেও ধীরে ধীরে শিংচেনের সঙ্গে গভীর স্নেহের বন্ধনে জড়িয়ে পড়েন সিচেন। অথচ কেউই জানে না, শিংচেন আসলে জিন সিচেনেরই ছেলে।

ঘটনাক্রমে জিয়ান শি চাকরি পান জিন সিচেনের কোম্পানিতে। পরে নকল পিতৃত্বের রিপোর্ট তৈরি করে নিজেকে শিংচেনের বাবা হিসেবে প্রতিষ্ঠা করেন জিন সিচেন এবং জিয়ান শিকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। তবে এই সম্পর্ক মেনে নিতে পারেন না জিন হাওইয়ান, তার স্ত্রী লু শিনচিং এবং মা মিসেস জিন। তারা একের পর এক ষড়যন্ত্র করতে থাকে জিয়ান শি ও শিংচেনের বিরুদ্ধে। প্রতিটি সংকটে তাদের রক্ষাকর্তা হয়ে পাশে দাঁড়ান জিন সিচেন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনার কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতাদের দল। পুরো কাজটি তত্ত্বাবধান করেছেন মাহমুদুল হাসান মুরাদ।

কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা। প্রজেক্ট ডিরেক্টর শাকিলুর রহমান সম্পদ এবং আহমেদ ইমতিয়াজ সাব্বিরের তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় শিল্পীরা।

আগামী ৩১ জুলাই (শুক্রবার) থেকে শুধুমাত্র দীপ্ত প্লেতে দেখা যাবে এই বাংলা ডাবিং করা মাইক্রোড্রামাটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More