শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

৩০ তারকা পেলেন সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৩০ তারকা পেলেন সম্মাননা
ছবি: সংগৃহীত

কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ- ”সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড” উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বর্ণিল আয়োজনে হয়ে গেলো তারকাদের মেলা।  নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ৩০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

২১তম এই আসর বড় ও ছোট পর্দার তারকা ও গুণীজনের মিলনমেলায় পরিণত হয়। চলচ্চিত্র ও সাংবাদিকতাসহ পাঁচ বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এই আয়োজন শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূরণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত এক অভিনেতা বলেন, সিনেমা বা নাটকের লোক হিসেবে ভিন্ন ভিন্ন সাধের ভিন্ন ভিন্ন চরিত্র করাটাই আমার কাছে অনেক আনন্দের।
এই আয়োজন নিয়ে আরেক অভিনেত্রী বলেন, এটি একটি ভালো উদ্যোগ যে সাংবাদিক ভাইদের মাধ্যমে যখন শিল্পীদেরকে সম্মানিত করা হয়। সেটি একটি অনেক ভালো ব্যাপার।

আফ/দীপ্ত সংবাদ