শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খেলা

২২ বছর পর ভারতকে হারালো হামজা-শমিতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২২ বছর পর ভারতকে হারালো হামজা-শমিতরা

২২ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জয়ের কাব্য রচনা করে বছরটা শেষ করলো হামজা–শমিত সোমরা। শেখ মোরসালিনের একমাত্র গোলে ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১–০ গোলে হারিয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।

২২ বছরের জয়ের ক্ষুধা! সেই ক্ষুধা অবশেষে মেটালো বাংলাদেশ। ২০০৩ সালে সাফের সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামে ভারতকে সবশেষ হারিয়েছিলো বাংলাদেশ। এবার এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সেই অতীত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো হামজা–শমিত সোমরা।


যদিও ম্যাচের প্রথম দশ মিনিটে দুদলই ছিলো বেশ অগোছালো। ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। রাকিবের দারুন এক পাস থেকে বল জালে জড়ান একাদশে ফেরা শেখ মোরসালিন।


কিন্তু ৩১ মিনিটে মিতুল মার্মার ভুলে অল্পের জন্য গোল খেয়েই যাচ্ছিলো বাংলাদেশ। তবে সেই হামজাই আবারও দলের দূত হয়ে আসলেন। ভারতের নিশ্চিত গোল হেড দিয়ে ঠেকিয়ে দিলেন তিনি। ৪৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শট চালান হামজা। তবে অল্পের জন্য তা ভারতের গোলবক্সের বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য আধিপত্য ধরে রেখে বেশ আগ্রাসী হয়ে ওঠে ভারত। বেশ কয়েকবার গোল শোধের খুব কাছে চলে গিয়েছিল ভারতীয়রা। তবে ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ।

এশিয়ান কাপের মূলপর্বে ওঠার স্বপ্নটা আগেই শেষ বাংলাদেশের। তবে এ জয়ে গ্রুপ পর্বে ভারতের উপরে উঠলো বাংলাদেশ। আর জিতে নিলো মর্যাদার লড়াইটা।