শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সারাদেশ

২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১০ এপ্রিল) থেকে টানা ১০ ঘণ্টা করে দুই দিনে ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপজেলার বিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।

বিদ্যুৎ অফিস সূত্রে আরও জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা।

এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী।