হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি অনুমোদনক্রমে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় ২টি হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে হজ প্যাকেজ–১–এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ–২ –এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ধর্মমন্ত্রী বলেন,সরকারি ব্যবস্থাপনায় ছাড়াও বেসরকারি, মানে হজ এজেন্সি মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
তিনি আরও জানান, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে।
এসএ