শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২০২৫-২৬ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে
ছবি: সংগৃহীত

২০২৫–২৬ অর্থবছরে দেশে এসেছে ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।

এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে— যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংক–এর হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৮৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ ৫০৭ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৪৫৮ কোটি ৩৯ লাখ ১০ হাজার, ৩০১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ৩৪০ কোটি ৩৬ লাখ ৫০ হাজার, ২০৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার, ১৭৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার, ২০৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার, ১৫৫ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ও ১৪৯ কোটি ৩৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এদিকে, দেশে ২০২৫–২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

 

এসএ