শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১ বছরের সাজা এড়াতে ১১ বছর পলাতক, অতঃপর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১ বছরের সাজা এড়াতে ১১ বছর পলাতক, অতঃপর গ্রেপ্তার
মো. শহিদ উল্যাহ

এক বছরের সাজা এড়াতে ১১ বছর পালিয়েও মো. শহিদ উল্যাহর শেষ রক্ষা হলো না।

রবিবার (১৪ জুলাই) ভোরে শহীদকে তার নিজ এলাকা ফেনীর সোনাগাজী থানার পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০১৩ সালে যৌতুক নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে শহীদকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তখন থেকে তিনি পলাতক ছিলেন। আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

শহীদ উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের বাসিন্দা। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন/ আল / দীপ্ত সংবাদ