শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি মাহিয়া মাহি
মাহিয়া মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহিয়া মাহি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রাজশাহী–১ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ভোটের মাঠে তিনি বেশ আলোচনায় ছিলেন।

নির্বাচনের সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজশাহী ১ (গোদাগাড়ী–তানোর) আসনের ১৭টি কেন্দ্রের ফল এসে পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। এতে দেখা যাচ্ছে, এ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ চার প্রার্থী একটি ভোটও পাননি।

বাকি তিন প্রার্থী হলেন–তৃণমূল বিএনপির জামাল খান দুদূর সোনালী আঁশ, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহার নোঙ্গর ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুদ্দিন।

 

আল / দীপ্ত সংবাদ