দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ চলমান। ছবি: দীপ্ত সংবাদ

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো লাইনচ্যুত হওয়া ৯টি বগির উদ্ধার কাজ চলমান রয়েছে।

সোমবার (১৮ মার্চ) ভোররাত ৫টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনে সাময়িকভাবে মেরামতের পর চট্টগ্রামমুখী এক লাইনে ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম পূ্র্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর পৌনে ৫টায় ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে দুঘর্টনা কবলিত রেললাইন সাময়িক মেরামতের পর চট্টগ্রামমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু। লাইন মেরামতের পরপরই লাকসাম রেলওয়ে জংশনে আটকে থাকা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্য যাত্রা করে।

উল্লেখ্য, রোববার (১৭ মার্চ) বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন।

শাকিল মোল্লা/এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।