শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

১৬ কয়েদি’র কারাদণ্ড মওকুফ করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৬ কয়েদি’র কারাদণ্ড মওকুফ করলেন রাষ্ট্রপতি

বিজয় দিবস উপলক্ষে সাজাপ্রাপ্ত ১৬ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর জানিয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে অর্ধেকের বেশি সময় কারাভোগকৃত এসব কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই বন্দীদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কারা অধিদপ্তর মহাপরিদর্শক (আইজি–প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গণমাধ্যমকে বলেন, দণ্ড মওকুফ হওয়া কয়েদিরা কেউ গুরুতর অপরাধের মামলার আসামি ছিলেন না। কারাগারে তাঁদের কর্মকাণ্ড ও আচরণ ভালো ছিল।

তিনি আরও বলেন, প্রত্যেক বছর বিজয় দিবস উপলক্ষে কারাগারে থাকা অবস্থায় কারাগারের শৃঙ্খলা মেনে চলা, ভালো কর্মকাণ্ড ও বেশির ভাগ সাজা ভোগ করা কয়েদিদের ছেড়ে দিতে কমিটি গঠন করা হয়। এবার কমিটির সুপারিশের ভিত্তিতে ১৬ কয়েদিকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছে।

 

এসএ