শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সেটসহ আটক যুবক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনীর সোনাগাজীতে বিটিআরসির অনুমোদনহীন প্রায় ১৩ লাখ টাকার ৮৯টি ভারতীয় মোবাইল সেটসহ নুরুজ্জামান রিয়াদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) ভোরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা কাজিরহাট সড়কের হাজী সামছুল হক জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে সেটগুলো উদ্ধার করা হয়।

রিয়াদ উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন শুল্ক ফাঁকি দিয়ে গোপন পথে ভারতীয় মোবাইল সেট সোনাগাজীতে ডুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে রিয়াদের হাতে থাকা ব্যাগে তল্লাশীর মাধ্যমে বিটিআরসির অনুমোদনহীন ৮৯টি মোবাইল সেট উদ্ধার করে। মোবাইল সেটগুলোর যথাযথ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এসআই জাহিদ হাসান বাদী হয়ে রিয়াদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াদকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More