শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

১৩৭ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৩৭ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ

 

ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১০ বল বাকি থাকতেই মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ডেভিড মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ফলে জিততে হলে ৩৬৫ রানের কঠিন এক লক্ষ্য পাড়ি দিতে হতো টাইগারদের।

ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। রিচ টপলির ইন সুইং বলে জুনিয়র তামিমের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়ে। আউট হওয়ার আগে ২ বলে করেন ১ রান।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও পারেননি কিছুই করতে। নিজের খেলা প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত লিটন–মুশফিকের জোড়া ফিফটিতে ১০ বল বাকি থাকতেই মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। এর ফলে ১৩৭ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল।

 

 

আল / দীপ্ত সংবাদ