শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

হ্যাশ ট্যাগে শহরে অনেক রোদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হ্যাশ ট্যাগে শহরে অনেক রোদ
শহরে অনেক রোদ

সাম্প্রতি ফেইজবুক জুড়ে #শহরে_অনেক_রোদ ট্যাগে ছড়াছড়ি ! সেলেব্রেটি থেকে শুরু করে সবাই রোদ মাখা ছবিতে এই ক্যাপশন ব্যাবহার করছেন।
এমনই সময় মিজানুর রহমান আরিয়ান খবর পাঠালেন, ‌‘শহরে অনেক রোদ’ নামের একটি সিনেমার খবর। যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট।

জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নতুন ওয়েব সিনেমা ‌‘শহরে অনেক রোদ’

সেই সিনেমাটি এই ঈদে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। ঈদে মানে, একেবারে ঈদের দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।
কিন্তু প্রশ্ন এলো, তবে কি চলমান তাপদাহ নিয়েই সিনেমা বানিয়ে ফেললেন ‘নেটওয়ার্কের বাইরে’-খ্যাত এই নির্মাতা! জবাবে জিভে দাঁত কাটলেন। বললেন, ‘একদমই না।
এই ছবি চলমান অসহ্য গরম নিয়ে নয়। বরং আমি বোঝাতে চেয়েছি শীতের সকালে মিষ্টি রোদের কথা। যে রোদ আমাদের আরাম ও স্বস্তি দেয়। এই গল্পটা অনেকটা তেমই। যেটা দেখে দর্শকরা শীতসকালের রোদ অনুভব করবেন।’

সাম্প্রতি ফেইজবুক জুড়ে #শহরে_অনেক_রোদ ট্যাগে ছড়াছড়ি
সাম্প্রতি ফেইজবুক জুড়ে #শহরে_অনেক_রোদ ট্যাগে ছড়াছড়ি

‘শহরে অনেক রোদ’-এ অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ। নির্মাতা আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক-মনে।