শিরোনাম
২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন: আসিফ মাহমুদ ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন এবার: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন এবার: সারজিস
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।

পঞ্চগড়–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী সারজিস আলম বলেন, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এবার তাদের ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

প্রচারণার চতুর্থ দিন রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে টিকবে না।’

তিনি বলেন, মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দিবে। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি, দখলদারিত্ব এবং হুমকি– ধামকি, ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য যারা করেছে তাদের বিরুদ্ধে ভোট দিবে।

এনসিপি এ নেতা আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই– হুমকি–ধামকি, ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ংকর খারাপ ভাবে হবে। বাংলাদেশের মানুষ এখন আগের ওই জায়গায় নাই, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেন।

সারজিস বলেন, শুধু পঞ্চগড়–১ আসনে নয় পুরো বাংলাদেশে ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, ১০ দলীয় জোটের যে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ‘ বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

 

এসএ