শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহবায়কে অপহরণের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহবায়কে অপহরণের দাবি
দীঘিনালা

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউপিডিএফ’ সমর্থিত নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমা, তাদের সদস্য কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

স্থানীয়ভাবে জানা গেছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) সাজেক থেকে ফেরার পথে জেলার দীঘিনালা থেকে তাদেরকে তুলে নিয়ে যায় কে বা কারা।

দীঘিনালা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ করেনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তির দাবি জানান। বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য নব্য মুখোশবাহিনীকে দায়ি করা হলেও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

 

প্রদীপ চৌধুরী/পূর্ণিমা/দীপ্ত নিউজ