মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেরপুর জেলার সদর থানাধীন নন্দীর বাজারস্ত পাকা রাস্তার উপর থেকে মোঃ শামীম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব১৪।

র‌্যাব১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব১৪, ময়মনসিংহ এর অপ্স অফিসার উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মাদক কারবারিকে ৫১০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়।

৫১০ গ্রাম হিরোইনের মূল্য প্রায় ৫১ লাখ টাকা বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব১৪ কে জানায়, সে আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। এই মাদক কারবারি সাথে জড়িত অন্য মাদক কারবারিদেরকে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা প্রক্রিয়াধীন।

 

মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More