শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

হিন্দি গানে নেচে ভাইরাল পাকিস্তানি অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হিন্দি গানে নেচে ভাইরাল পাকিস্তানি অভিনেত্রী
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ছবি: সংগৃহীত

‘নাটু নাটু’ গানে নেচে ভাইরাল হলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি তিনি ‘আরআরআর’ ছবির এই গানটিতে পারফর্ম করে মাতিয়েছেন একটি বিয়ের আসর। ভিডিওটি ‘ওয়েডিং ব্রিজ’ নামের একটি ইনস্টাগ্রাম গ্রুপে পোস্ট করলে সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, হানিয়া সোনালি রঙের সুন্দর একটি সারারা পরেছেন এবং ‘নাটু নাটু’ গানের হুক স্টেপ করছেন। ইনস্টাগ্রাম গ্রুপের এই পোস্টে এখন পর্যন্ত লাইক পড়েছে ৭৬১৫টি।

ভারতের এই গানটি চলতি বছর গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা গানের স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’–এও সেরা গানের পুরস্কার পায় এটি। এছাড়া ৯৫তম অস্কারের আসরে সেরা গানের মনোনয়ন পেয়েছে ‘নাটু নাটু’।

এফএম/দীপ্ত সংবাদ