শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি শাহরুখ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি শাহরুখ খান

গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে তার।

জানা গেছে, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচ জয় পায় শাহরুখের দল।

 

এদিন দুই ছেলে মেয়েকে নিয়ে মাঠে হাজির ছিলেন তিনি। বিভিন্ন মুহূর্তে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে, ম্যাচ শেষ মাঠ ঘুরতে দেখা যায়। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিং খান।

 

জানা যায়, হাঁসফাঁস গরমে হিট স্ট্রোক হয়েছে তার। বর্তমানে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানেই চিকিৎসা চলছে তার।

 

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।