দীপ্ত নিউজ
অন্যান্য

হাসপাতালে ভর্তি কবি আসাদ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসপাতালে ভর্তি কবি আসাদ চৌধুরী

 

অসুস্থ হয়ে পড়ায় কানাডার অন্টারিওর লেকেরিজ হেলথ ওশাওয়া হাসপাতালে আবারও ভর্তি করা হয়েছে খ্যাতিমান কবি আসাদ চৌধুরীকে।

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মেয়ে নুসরাত জাহান চৌধুরী শাঁওলী।

তিনি জানান, রক্তে পটাসিয়াম বেড়ে যাওয়ায় গত ১২ সেপ্টেম্বর হাসপাতালে নেয়া হয় কবি আসাদ চৌধুরীকে। বুকের ব্যথার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ১৬ সেপ্টেম্বর আইসিইউতে নেয়।

তিনি আরও জানান, ১৭ সেপ্টেম্বর তাঁর মাইল্ড হার্ট এটাক হলে এনজিওগ্রাম করানো হয়। অপারেশন সফল হয়েছে। তবে তিনি এখনো হাসপাতালে আছেন।

কবি আসাদ চৌধুরী এখন লাইফ সাপোর্টে আছেন। তিনি এক ধরণের ব্লাড ক্যান্সারে ভুগছেন। বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে আক্রান্ত কবিকে এই নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি করা হলো।

 

এসএ/দীপ্ত নিউজ