শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি ঊর্মিলা, দোয়া চাইলেন ভক্তদের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। জানা গেছে, মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে রয়েছেন।

অভিনেত্রীর পরিবার তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও উপহার দেন এই অভিনেত্রী।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More