শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাদিকে গুলি: প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রীসহ ৩ জন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাদিকে গুলি: প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রীসহ ৩ জন রিমান্ডে

ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পর ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন— প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ সিপু, মারিয়া আক্তার লিমা।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রবিবার (১৪ ডিসেম্বর) পল্টন থানায় ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি।

 

এসএ