দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

নেত্রকোনার আটপাড়ায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দিলোয়ার মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার স্বরমুশিয়া হাওরে তার মৃত্যু হয়। নিহত কৃষক ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, কৃষক দিলোয়ার নিজের জমির ধান কাটতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। পরে অন্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।

 

জিয়াউর/এসএ/দীপ্ত সংবাদ