শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরে নদীতে চাবি ফেললেন মেহজাবীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরে নদীতে চাবি ফেললেন মেহজাবীন

ভালোবাসাকে চিরস্থায়ী করতে বিশ্বজুড়ে অভিনব রীতি বহু যুগ ধরেই চলে আসছে। সেই রোমান্টিকতার একই ধারায় গেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ফ্রান্সের রাজধানী প্যারিসের সাইন নদীর বিখ্যাত ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নামে ভালোবাসার তালা বেঁধে চাবিটা ছুড়ে ফেলেছেন নদীতে।

ঐতিহাসিক সেতুটি প্রেমিক–প্রেমিকাদের কাছে ‘লাভ ব্রিজ’ হিসেবে বিশ্বখ্যাত। যুগলরা এখানে এসে তালা ঝুলিয়ে ভালোবাসা অমলিন রাখার অঙ্গীকার করেন এবং সেই তালার চাবি ছুড়ে দেন নদীতে—যেন চাবি খুঁজে না পাওয়া মানেই এই প্রেম ভাঙার কোনো সুযোগ নেই।

মেহজাবীন নিজের ইনস্টাগ্রাম স্টোরি ও পোস্টে তালা লাগানোর সেই মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘লক’।

বিয়ের পর মেহজাবীন ও রাজীব দুজনই ব্যস্ত সময় কাটাচ্ছেন পেশাগত কাজে। তবু ভালোবাসার এমন প্রকাশ নিঃসন্দেহে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

প্রসঙ্গত, মেহজাবীন ও রাজীব দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। চলতি বছর ঘরোয়া আয়োজনে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এ যেন শুধু তালা নয়, ভালোবাসা রক্ষার এক চিরন্তন অঙ্গীকার।