শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
খেলা

স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশনের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশনের যাত্রা শুরু

বাংলাদেশের লিডিং স্পোর্টস কমেন্টেটরগণ সংঘবদ্ধ হয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরোও একধাপ এগিয়ে নিতে ডা. অনুপম হোসেনকে সভাপতি এবং মো. সামসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৯ জুন) এসোসিয়েশনের আহ্বায়ক ডা. অনুপম হোসেনের সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে দেশের প্রয়াত প্রথিতযশা ক্রীড়া ভাষ্যকার আবদুল হামিদ, মোহাম্মদ শাহজাহান, তৌফিক আজিজ খাঁন, বদরুল হুদা চৌধুরী, মঞ্জুর হাসান মিন্টু, নুর আহমেদ, খোদা বকশ মৃধা, মোহাম্মদ মুসা, আতাউল হক মল্লিক প্রমুখদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় উপস্থিত সদস্যগণ বেতার, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ক্রীড়া ধারাবর্ণনার মান নিয়ে বিশেষভাবে আলোচনা করেন এবং এসব গণমাধ্যমে মানসম্মত ক্রীড়া ধারাবর্ণনা সম্প্রচারের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের উপর গুরুত্ব দেন। একই সাথে বেতার ও টেলিভিশনে ক্রীড়া ভাষ্যকারদের সম্মানী সম্মানজনকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে এসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় দেশের ক্রীড়া উন্নয়নে ক্রীড়া ভাষ্যকারদের সামগ্রিক ভূমিকা বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।

সভার শেষলগ্নে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভায় উপস্থিত সকলের পূর্ণ সমর্থনে ডা. অনুপম হোসেনকে সভাপতি এবং মো. সামসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দু’বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এসোসিয়েশেনের অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন সহ–সভাপতি মো. পলাশ খান ও এস এম আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান, অর্থ সম্পাদক তামান্না সিদ্দিকি।

নির্বাহী সদস্যরা হলেন কাজল সরকার, মোহাম্মদ কামরুজ্জামান, শাওন আহসানুর রহমান, ডা. আনোয়ারুল আলম, জান্নাতুল ফেরদৌস, সুরঞ্জন মণ্ডল, মো. আমানুল্লাহ সরকার এবং মো. রবিউল ইসলাম।

এছাড়া দেশবরেণ্য ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা এবং শামিম আশরাফ চৌধুরী এবং নিখিল রঞ্জন দাশকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।