শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন

শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি সাধারণ সভার মাধ্যমে দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। গঠিত হয়েছে নির্বাচন কমিশিন। বিদায়ী কমিটি তিন বছর সফলতার সাথে শ্রমিকদের পরিচালনার দায়িত্ব পালন করেছেন।

সদ্য বিদায়ী এই কমিটি ২০২০ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লোড আনলোড শ্রমিক ইউনিয়ন পরিচালনা করে এসেছেন।

গত তিন বছরে সমিতিতে তারা শ্রমিকদের কাছ থেকে ৬৪ জন শ্রমিক সর্দারের মাধ্যমে চাঁদা আদায়, নতুন শ্রমিক সদস্য ভর্তি বাবদ সহ অন্যান্য খাত থেকে আয় করেছেন ৪৭ লাখ ৫ হাজার টাকা। স্মরণসভা, অফিসঘর নির্মাণ,মসজিদ–মাদরাসায় দান, সকল জাতীয় দিবস পালন, সিলেটে বণ্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সহ যাবতীয় ব্যয় হয়েছে ৪৪ লাখ ৯ হাজার টাকা। এতে উদ্বৃত্ত আছে ২ লাখ ৬ হাজার টাকা।

প্রতি তিন বছর পর পর সদস্যদের ভোটাধিকার প্রযোগের মাধ্যমে এই সমিতির কার্যকরী পরিষদ গঠিত হয়। এবারও চলছে নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাকুগাঁও স্থলবন্দর কয়লা,পাথর আমদানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার,আনোয়ার হোসেন, সায়েদুর রহমান, আক্তারুজ্জামান, হারুন অর রুশদ হান্নান, জামাল মিয়াসহ সাতজন।

লোড আনলোড শ্র্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রার্থীদের মাঝে রয়েছে আনন্দ উচ্ছ্বাস। চারদিকে র্নিবাচনী হাওয়া। নিজস্ব নির্বাচনি অফিস খুলে ভোটারদের মাঝে চলছে চা, পান, আপ্যায়ন। প্রতিদিন সন্ধ্যার পর অফিসগুলো থাকে সরগরম। চলছে ভোট প্রার্থনা। জমে উঠেছে বন্দর এলাকা। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ অন্যান্য পদে প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে বিভিন্ন স্থানে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাঠে একাধিক প্রার্থী রয়েছেন প্রচারণায়।

কয়লা পাথর আমদানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানর মুকুল বলেন, নির্বাচনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব সংগঠিত হবে। আর সেই নির্বাচিত সংসদই সমিতি পরিচালনা করবে। শ্রমিক মালিক সমার্থক শব্দ একে অপর থেকে দূরে যাওয়ার কোনো সুয়োগ নেই। আনন্দঘন পরিবেশে এই শ্রমিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

কয়লা পাথর আমদানীকারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার বলেন, বাংলার অগ্নিকন্যা, জাতীয় সংসদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর ঐকান্তিক চেষ্টায় আমাদের এলাকায় স্থল বন্দর প্রতিষ্ঠা হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে বেশ। মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। তাই এই বন্দরে প্রতিষ্ঠিত শ্রমিকদের সংগঠন লোড আনলোড শ্রমিক ইউনিয়ন–৪৫৪৬। সব সময়ই এই সংগঠনের নির্বাচন আনন্দঘন পরিবেশে হয়। এবারও তাই হবে। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণ থাকবে।
সদ্য বিদায়ী লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া বলেন–যাবতীয় আয় ব্যয় তিন বছরের হিসাব তারা দিয়ে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যারা নির্বাচনের সকল প্রস্তুতি ও সুষ্ঠুু নির্বাচন সম্পন্ন করবেন। তাছাড়া সব সময় শ্রমিকদের কল্যাণে কাজ করেছি। তাই আসন্ন নির্বাচনে শ্রমিকদের ভোটে আমার জয় নিশ্চিত হবে।
সভাপতি পদে প্রার্থী আব্দুস সামাদ বলেন–আমি শতভাগ আশাবাদী ভোটাররা এবার আমাকে সভাপতি পদে নির্বাচিত করবে।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী রমজান আলী বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান স্বাধীনতার চেতনা আছে সব সময়। আমি শ্রমিকদের অধিকার আদায়ে সব সময় পাশে আছি থাকবো। আমি তাদের আস্থাভাজন হিসেবে রযেছি সার্বক্ষনিক। তাই আসন্ন নির্বাচসে জয় আমার হবেই।

সুজন মিয়া বলেন, আমি গত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তিন বছর সততার সাথে দায়িত্ব পালন করেছি। অফিসঘর নির্মাণ করে শ্রমিকদের স্থায়ী সম্পদ করে দিয়েছি। বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। তাই আগামী নির্বাচনেও আবারো নির্বাচিত করবে শ্রমিকরা।

আসন্ন লোড আনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে নাকুগাঁও বন্দরের ব্যবসায়ীসহ সকলের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

 

মঞ্জুরুল আহসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ