দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সেনাবাহিনীর অভিযানে বিদেশী সিগারেট, ঔষধ জব্দ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সেনাবাহিনীর অভিযানে বিদেশী সিগারেট, ঔষধ জব্দ
সেনাবাহিনীর অভিযানে জব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের বিদেশী সিগারেট, ঔষধ ও কাপড় উদ্ধার করা হয়েছে। গুইমারা রিজিয়নের আওতাধীন জালিয়াপাড়া বাজারে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়া এসব মালামাল জব্দ করা হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টায় জালিয়াপাড়া বাজারে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৯ কার্টুন সিগারেট, ২ কার্টুন ঔষধ ও ২ কার্টুন কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

অভিযানের নেতৃত্ব দেন মেজর একেএম ফয়সাল। জব্দকৃত মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রদীপ চৌধুরী/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ